একাদশ শ্রেণিতে ভর্তির আগে যেসব বিষয় জানা প্রয়োজন
শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এই পর্যায়ের সফলতা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের পথনকশা নির্ধারণ করে দেয়। এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রবেশ করে কলেজজীবনের প্রস্তুতি পর্বে, যা নতুন এক ধাপে পদার্পণ। কিন্তু এই নতুন অধ্যায় শুরু করতে গিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক নানা রকম বিভ্রান্তি ও তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই কলেজে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা ও সচেতনতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
অনলাইন আবেদন প্রক্রিয়া

বর্তমানে বাংলাদেশের কলেজে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ভর্তির আবেদন করতে হয়। এই অনলাইন প্ল্যাটফর্মে একবার রেজিস্ট্রেশন করলেই শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে পারে। পছন্দক্রমের ভিত্তিতে কলেজ নির্বাচন করার সময় শিক্ষার্থীদের উচিত নিজ এলাকা, কলেজের ফলাফল, শৃঙ্খলা, পরিবেশ, বিষয়ভিত্তিক সুযোগ-সুবিধা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় রাখা।
অনলাইনে আবেদন করতে প্রয়োজন হয়
এসএসসি রোল নম্বররেজিস্ট্রেশন নম্বরপাসের সালশিক্ষা বোর্ডের নামসচল মুঠোফোন নম্বরআবেদন ফি (প্রতি আবেদন ফর্মে সাধারণত ১৫০ টাকা) আবেদন শেষে শিক্ষার্থীদের আবেদন কনফারমেশন কপি ডাউনলোড করে রাখতে হয়, যা ভবিষ্যতে কাজে লাগবে।
বর্তমানে বাংলাদেশের কলেজে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক
বর্তমানে বাংলাদেশের কলেজে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিকছবি: মঈনুল ইসলাম
শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এই পর্যায়ের সফলতা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের পথনকশা নির্ধারণ করে দেয়। এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রবেশ করে কলেজজীবনের প্রস্তুতি পর্বে, যা নতুন এক ধাপে পদার্পণ। কিন্তু এই নতুন অধ্যায় শুরু করতে গিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক নানা রকম বিভ্রান্তি ও তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই কলেজে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা ও সচেতনতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
অনলাইন আবেদন প্রক্রিয়া
বর্তমানে বাংলাদেশের কলেজে ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ভর্তির আবেদন করতে হয়। এই অনলাইন প্ল্যাটফর্মে একবার রেজিস্ট্রেশন করলেই শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে পারে। পছন্দক্রমের ভিত্তিতে কলেজ নির্বাচন করার সময় শিক্ষার্থীদের উচিত নিজ এলাকা, কলেজের ফলাফল, শৃঙ্খলা, পরিবেশ, বিষয়ভিত্তিক সুযোগ-সুবিধা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় রাখা।
আরও পড়ুন
ইংরেজিতে কথা বলা শিখতে জানতে হবে এই ৭টি সহজ উপায়
১০ জুলাই ২০২৫
ইংরেজিতে কথা বলা শিখতে জানতে হবে এই ৭টি সহজ উপায়
অনলাইনে আবেদন করতে প্রয়োজন হয়
এসএসসি রোল নম্বররেজিস্ট্রেশন নম্বরপাসের সালশিক্ষা বোর্ডের নামসচল মুঠোফোন নম্বরআবেদন ফি (প্রতি আবেদন ফর্মে সাধারণত ১৫০ টাকা) আবেদন শেষে শিক্ষার্থীদের আবেদন কনফারমেশন কপি ডাউনলোড করে রাখতে হয়, যা ভবিষ্যতে কাজে লাগবে।
এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রবেশ করে কলেজজীবনের প্রস্তুতি পর্বে, যা নতুন এক ধাপে পদার্পণ
এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রবেশ করে কলেজজীবনের প্রস্তুতি পর্বে, যা নতুন এক ধাপে পদার্পণছবি: দীপু মালাকার
মেধা তালিকা ও ভর্তি নিশ্চিতভর্তির আবেদন জমা দেওয়ার পর কয়েক ধাপে মেধা তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধা তালিকায় যারা স্থান পায়, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ২০০ টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকাও প্রকাশ পায় অপেক্ষমাণ শিক্ষার্থীদের জন্য। কেউ প্রথম পছন্দ না পেলে দ্বিতীয় বা পরবর্তী তালিকায় স্থান পেতে পারে। অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা প্রথম ধাপে ভর্তি নিশ্চিত করতে ভুলে যায় অথবা সময়মতো টাকা পরিশোধ না করায় তালিকা থেকে বাদ পড়ে যায়। এটি একটি মারাত্মক ভুল। তাই প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকের উচিত ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএস নিয়মিত চেক করা।
বিভাগ নির্বাচন: বিজ্ঞান, মানবিক, ব্যবসায়শিক্ষার্থী কোন বিভাগে পড়বে সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ৪.০০ বা তার বেশি জিপিএ এবং গণিত ও বিজ্ঞানে ভালো ফল থাকা দরকার।ব্যবসায় শিক্ষা বিভাগে ৩.৫০ বা তার কাছাকাছি জিপিএ থাকলেও হয়।মানবিক বিভাগে অপেক্ষাকৃত কম জিপিএ হলেও অনেক ভালো কলেজে ভর্তি হওয়া সম্ভব।তবে কেবল জিপিএ কিংবা কলেজ নয়, নিজের আগ্রহ, ভবিষ্যৎ পেশার পরিকল্পনা (যেমন: চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক, আইনজীবী ইত্যাদি) এবং বিষয়ভিত্তিক দক্ষতাও গুরুত্বপূর্ণ। একবার ভুল বিভাগ বেছে নেওয়ার ফলে উচ্চমাধ্যমিকে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে।কলেজ পছন্দের সময় বিবেচ্য