এসাইনমেন্ট সমাধান ২০২১
শ্রেণি: ষষ্ঠ বিষয়: কৃষি শিক্ষা
Subscribe My Youtube Channel:⇰ Study
Probd
তৃতীয় সপ্তাহ যুক্তি দ্বারা আমার মতামত উপস্থাপন করা হলো
মানুষের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে। এগুলো হলো-খাদ্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা
মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব ।কৃষি একটি আদি,আধুনিক
এবং সম্মানজনক পেশা।তাই সংগত কারণে কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন,পশু
পালন,হাঁস-মুরগির পালন,মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের
খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি,ফল-ফলাদি এসব খাদ্য ও পুষ্টি
আমরা কৃষি থেকে পাই। যার মাধ্যমে আমাদের মৌলিক চাহিদা-খাদ্যের অভাব পূরণ হয়।
পাট,তুলা ও রেসম থেকে কাপড় তৈরির সুতা পাই। যার ফলে আরেকটি মৌলিক চাহিদা পূরণ
হয়। কাঠ,বাম,খড়,শন,গোলপাতা ইত্যাদি থেকে নির্মাণ সামগ্রী পূরণ করা সম্ভব যার
মাধ্যমে মৌলিক চাহিদা বাসস্থানের পূরণ হয়। কাঠ ও আখের ছোবড়া,বাঁশ ইত্যাদি থেকে
কাগজ পাই;যেটি শিক্ষার মূল উপকরণ। আমলকী, হরতকি, বয়ারা, থানকুনি,বাসক ইত্যাদি
থেকে ঔষধ পাওয়া যায়।আরেকটি মৌলিক চাহিদা পূরণ হয় কৃষি দ্বারা। খাদ্য উৎপাদন এবং
বস্ত্র,বাসস্থানের উন্নয়ন । কৃষি নির্ভর্ এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন
ফসল উৎপাদন, পশুপাখি প্রতিপালন,মৎস্যচাষ ও বনায়নের মাধ্যমে। অতত্রব উপরোক্ত
আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে,মানুষের মৌলিক চাহিদাগুলোতে সব কয়টি কৃষি
কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব।

0 Comments
Thanks for your viewing